সার্ভে খতিয়ান অনুসন্ধান
সার্ভে খতিয়ান
নামজারি খতিয়ান
মৌজা ম্যাপ
আবেদনের অবস্থা
নির্দেশিকা
এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১২০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুনঃনির্ধারণ করে ১২০ টাকা করা হয়েছে।

সার্ভে খতিয়ানের তথ্য

বিভাগ
জেলা
উপজেলা/থানা
খতিয়ানের ধরন
মৌজা
খতিয়ানের তালিকা
আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন। খতিয়ান অনুসন্ধান করে না পেলে খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন। দাগ নং এবং মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে চাইলে ‘অধিকতর অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নোটিশ: eporcha.xyz কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয় এবং এখানে কোনো ফি নেয়া হয়না। এটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য eporcha gov bd, dlrms land gov bd, land gov bd ইত্যাদি ওয়েবসাইটে পাবলিকলি এভেইলেবল। সেবা নিতে সরকারি ওয়েবসাইট ভিজিট করুন।

তথ্যচিত্র

২,০৩৫
আজকের সেবা গ্রহীতা
১,৯৬,৮৬,৯৫৯
মোট সেবা গ্রহিতা
৫৭,৩৪,৭৯৬
মোট ভিজিটর
৬,৫০,৯৫,৪৮২
মোট ভিজিট
সর্বশেষ হালনাগাদ:

Eporcha GOV BD – ই পর্চা খতিয়ান অনুসন্ধান

ভূমি রেকর্ড ও ম্যাপ যাচাই করার জন্য বহুল ব্যবহৃত সরকারি একটি ওয়েবসাইট ছিলো eporcha.gov.bd । বর্তমানে উক্ত ওয়েবসাইটটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং পরিবর্তে নতুন একটি ওয়েবসাইট নিয়ে আসা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এখন যেকোনো জমির ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে কিংবা মৌজা ম্যাপ দেখতে ভিজিট করুন dlrms land gov bd ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে eporcha gov bd এর সকল সেবা বিদ্যমান রয়েছে।

কেন এই ওয়েবসাইট?

eporcha.xyz একটি সহায়ক ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে। অনেকেই সরকারি ওয়েবসাইট ভিজিট করার পর কীভাবে খতিয়ান অনুসন্ধান করতে হয় বা মৌজা ম্যাপ দেখতে হয় তা বুঝতে পারেন না।

তাদের উদ্দেশ্যে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং এখানে নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম, সার্ভে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম এবং মৌজা ম্যাপ অনলাইনে দেখার নিয়ম দেখানো হয়েছে। তবে, এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বা সরকারি সেবা প্রদান করা হয়না।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতেই সবাই ব্যবহার করতে পারবেন এবং এখানে কোনো ফি সংগ্রহ করা হয়না। এটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

খতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে। নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান। সার্ভে খতিয়ানের মাঝে আবার বেশ কিছু ধরণ রয়েছে। নামজারি ও সার্ভে খতিয়ান অনলাইনে যাচাই করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।

নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

  • dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
  • নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন।
  • বিভাগ-জেলা-উপজেলা/থানা নির্বাচন করুন।
  • মৌজা নং লিখুন বা তালিকা হতে মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে খুঁজুন বা তালিকা হতে খতিয়ান সিলেক্ট করুন।
  • খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান অপশন থেকে দাগ নং বা মালিকের নাম লিখে খতিয়ান অনুসন্ধান করুন।

এই পদ্ধতিতে যেকোনো জমির নামজারি খতিয়ান যাচাই করতে পারবেন এবং তথ্যগুলো সঠিক কিনা তা জানতে পারবেন।

সার্ভে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

  • সার্ভে খতিয়ান যাচাই করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • বিভাগ-জেলা-উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ হতে আর এস/বি আর এস/বি এস/সি এস/এস এ ইত্যাদি যেকোনো একটি সিলেক্ট করুন।
  • মৌজা নং লিখুন বা তালিকা হতে মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা হতে খতিয়ান খুঁজুন।
  • অথবা, অধিকতর অনুসন্ধান অপশন থেকে দাগ নং/মালিকের নাম লিখে খতিয়ান খুঁজুন।

খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করুন। তাহলে উক্ত খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং খতিয়ান আবেদন করার অপশন পাবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে বা ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন —

  • ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন।
  • বিভাগ-জেলা-উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • সার্ভে ধরণ সিলেক্ট করুন এবং মৌজা সিলেক্ট করুন।
  • সিট নং এর উপর দুইবার ক্লিক করলেই ম্যাপ দেখতে পারবেন।

এই পদ্ধতিতে যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে দেখতে পারবেন এবং চাইলে ম্যাপের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

সর্বশেষ পোস্টসমূহ

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

আপনাদের সুবিধার্থে নিচে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেয়া হলো।

নামজারি খতিয়ান অনুসন্ধান করবো কিভাবে?

dlrms land gov bd ওয়েবসাইট ভিজিট করার পর নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। অতঃপর, জমির ঠিকানা নির্বাচন করে খতিয়ান অনুসন্ধান করুন।

www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করবো কিভাবে?

আর এস খতিয়ান সরাসরি dlrms land gov bd থেকে কিংবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশন থেকেও অনুসন্ধান করতে পারবেন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম কি?

ই পর্চা খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। অতঃপর, সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি নামজারি খতিয়ান সেটি সিলেক্ট করে ঠিকানা নির্বাচন করে খতিয়ান যাচাই করতে পারবেন।

খতিয়ান নং জানা না থাকলে খতিয়ান অনুসন্ধান করবো কিভাবে?

খতিয়ান নং জানা না থাকলে জমির দাগ নং বা জমির মালিকের নাম দিয়েও খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধান অপশনটি ব্যবহার করতে হবে।

ই নামজারি যাচাই করবো কিভাবে?

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে mutation land gov bd ওয়েবসাইট ভিজিট করুন। এখানে আবেদন আইডি নম্বর লিখুন এবং বিভাগ সিলেক্ট করে নামজারি স্ট্যাটাস যাচাই করুন।

মৌজা ম্যাপ অনুসন্ধান করবো কিভাবে?

অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, মৌজা ম্যাপ সেকশনটি ব্যবহার করে মৌজার ঠিকানা নির্বাচন করে ম্যাপ অনুসন্ধান করতে পারবেন।